স্কুলছাত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি ও উত্যক্ত করার জেরে সাতক্ষীরার শ্যামনগরে এক যুবককে পিটিয়েছে স্থানীয় তরুণরা।বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে নিয়ে ফেসবুকে কটু মন্তব্য করেন এক তরুণ।এ বিষয় নিয়ে রাগান্বিত ছিল ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় যুবকরা। পরবর্তীতে ঘটনাস্থলে ওই যুবককে দেখে গণপিটুনে দেয় এলাকার যুবকরা। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিষয়টি কেউ থানাতে অবহিত করেনি। ঘটনাটি নিয়ে নতুন কোন সংঘর্ষের ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সাতক্ষীরা প্রতিনিধি ইয়াকুব - 

























