রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের ঘোষণা আসে।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অপসারিত হন।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত এই আইনজীবী সাতখুন হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে সারাদেশে আলোচনায় আসেন। পরবর্তীতে ২০১৬ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও আইভীর কাছে পরাজিত হন।২০১৮ সালে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন তিনি। যদিও আসনটি শরিক দলকে ছেড়ে দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও প্রাথমিকভাবে তার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত অন্য প্রার্থীকে চূড়ান্ত করে দল।
প্রশাসক পদে নিয়োগকে সাখাওয়াতের রাজনৈতিক মূল্যায়ন হিসেবে দেখছেন তার অনুসারীরা। তাদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক ও রাজনৈতিক সক্রিয়তার স্বীকৃতিই এ সিদ্ধান্ত।
























