ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • 45

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে দেশের আরও পাঁচটি সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগের ঘোষণা আসে।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে আওয়ামী লীগ সরকারের পতনের পর টানা তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অপসারিত হন।

তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার প্রথমে অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে বদলি করে যুগ্ম সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ প্রজ্ঞাপনের আগ পর্যন্ত প্রশাসকের দায়িত্বে ছিলেন আবু নছর আব্দুল্লাহ।সাখাওয়াত হোসেন খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, তিনি সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণ করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হলেন সাখাওয়াত হোসেন খান

আপডেট সময় : ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬