এই সিদ্ধান্তের পর ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়, আইসিসি কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি করানোর চেষ্টা করছে। এই প্রক্রিয়ায় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই প্রতিনিধিকে পিসিবির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করে আইসিসি। পাকিস্তানের অনড় অবস্থানের পরই গতকাল আইসিসির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের আগে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গেও সভায় বসেন আমিনুল।
পাকিস্তানকে রাজি করাতে বাংলাদেশকে পাশে চাইছে আইসিসি
-
অনলাইন ডেস্ক - আপডেট সময় : ০৩:৫৬:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ




















