ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক

রবিবার বিকেলে লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউড এলাকার ভেটেরান এভিনিউতে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত একটি বিক্ষোভে অংশ নিতে বিপুলসংখ্যক বিক্ষোভকারী জড়ো হন। ইরানের পতাকা হাতে নিয়ে তারা ইরানি ধর্মতান্ত্রিক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন। এ সময় বিক্ষোভকারীদের ভিড়ে একটি ট্রাক ঢুকিয়ে দেন চালক।

এতে বিক্ষোভকারীরা প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে যান।

দ্রুতগতিতে পালিয়ে যাওয়া যানটির পেছনে দৌড়ে চালককে আক্রমণের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। একটি ফুটেজে দেখা যায়, ট্রাকটি কয়েক ব্লক দূরে থামানো হয় এবং পুলিশ গাড়ি দিয়ে ঘিরে ফেলে। পুলিশ ভিড় থেকে দূরে রাখতে চেষ্টা করলেও বিক্ষোভকারীরা ট্রাকটি ঘিরে ধরে চালককে ঘুষি মারছে ।

পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করার নির্দেশ দিলেও বিকেল ৫টার দিকে বিক্ষোভকারীরা ওই এলাকায় অবস্থান করে।

রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে পুলিশ জানায়, চালককে আটক করা হয়ছে। তবে চালকের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশের বিবৃতিতে বলা হয়, ট্রাকটির ধাক্কায় একজন আহত হন, তবে কেউ গুরুতর আহত হননি।

বিক্ষোভকারীরা দাবি করেন, ইরানে দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনে কঠোর অভিযানে এখন পর্যন্ত ৫৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

রবিবার আবারও ইরানের রাজধানী তেহরান এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহরে বিক্ষোভকারীরা বিক্ষোভ করেন। ইরানের বাইরে বিশ্বের সবচেয়ে বড় ইরানি জনগোষ্ঠীর আবাসস্থল লস অ্যাঞ্জেলেস।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যুক্তরাষ্ট্রে ইরানি জনগণের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশে ঢুকে পড়ল ট্রাক

আপডেট সময় : ১০:৫৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬