আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর এখনো কার্যালয়ে রয়েছেন। তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে রবিবার দিবাগত রাত সোয়া একটায় তাকে ডিবির কার্যালয়ে নেওয়ার কথা জানান তিনি।
গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে আনিস আলমগীর মুঠোফোনে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।
রবিবার রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৪ জনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত অন্যরা হলেন- মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।
অনলাইন ডেস্ক 

























