ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এখনো ডিবি কার্যালয়ে আনিস আলমগীর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • 65

এখনো ডিবি কার্যালয়ে আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে রয়েছেন। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর এখনো কার্যালয়ে রয়েছেন। তার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। এর আগে রবিবার দিবাগত রাত সোয়া একটায় তাকে ডিবির কার্যালয়ে নেওয়ার কথা জানান তিনি।

গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে আনিস আলমগীর মুঠোফোনে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ধানমণ্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।

রবিবার রাতে জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ ৪ জনের বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। এতে অভিযুক্ত অন্যরা হলেন- মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

এখনো ডিবি কার্যালয়ে আনিস আলমগীর

আপডেট সময় : ০৫:১৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫