ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • 53

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলায় ছয় সেনাসদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তিনজন কর্মকর্তা।

তাদের উদ্ধৃত করে রয়টার্স আরো জানিয়েছে, হামলাটি সোমবার কুর্রাম জেলায় রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে সংঘটিত হয়। এলাকাটি আগে উপজাতীয় অঞ্চল হিসেবে পরিচিত ছিল এবং আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত।

এ ঘটনায় আরো বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও আটক করতে অভিযান চলছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৬ সেনা নিহত

আপডেট সময় : ০৬:২১:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫