তিনি বলেন, ‘এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।
দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণের আশা করা হচ্ছে। জানা গেছে, আগামী সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ইসি আগামীকাল (রবিবার) আনুষ্ঠানিক বৈঠক করবে। এ ছাড়া তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য ইসি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে। রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের দিন ঠিক করেছেন।
অনলাইন ডেস্ক 

























