ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না

ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ ঘোষণা নিয়ে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি এই অনুরোধ জানান।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত তফসিল ঘোষণা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।

দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণের আশা করা হচ্ছে। জানা গেছে, আগামী সংসদ নির্বাচনের তফসিল নিয়ে ইসি আগামীকাল (রবিবার) আনুষ্ঠানিক বৈঠক করবে। এ ছাড়া তফসিল ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য ইসি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে। রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের দিন ঠিক করেছেন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না

আপডেট সময় : ০৫:৫০:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫