ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির কাছে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে এফ-৩৫ স্টিলথ  যুদ্ধবিমান বিক্রি করবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এই ঘোষণা দিয়েছেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হোয়াইট হাউসে আলোচনার এক দিন আগে ট্রাম্প এ কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত শুধু তার নিকটতম মিত্রদের কাছে এফ-৩৫ বিক্রির অনুমতি দিয়েছে।

যার মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় ন্যাটো মিত্র এবং ইসরায়েল রয়েছে। 

ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, সৌদি আরবের কাছে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করার বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের এই উত্তর দেন। তিনি বলেন, ‘তারা (সৌদি আরব) আমাদের ঘনিষ্ঠ মিত্র, তাদের কাছে আমরা এফ-৩৫ বিক্রি করব।’

ট্রাম্প আরো বলেন, ‘রিয়াদ দীর্ঘদিন ধরে এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চাইছে।

’ এফ-৩৫ বর্তমানে মধ্যপ্রাচ্যে শুধু ইসরায়েলের কাছে রয়েছে। এদিকে এ খবরে ইসরায়েলি কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। 

সূত্র অনুযায়ী, পূর্বের বিতর্কের পরিপ্রেক্ষিতে ট্রাম্প এবং যুবরাজ বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তি স্বাক্ষর করবেন বলে জানা গেছে। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি সৌদি আরব।

দেশটি বলছে, তারা জীবাশ্ম জ্বালানি থেকে বৈচিত্র্য আনতে চায় এবং তথাকথিত ‘১২৩ চুক্তি’ থেকে প্রাপ্ত উন্নত মার্কিন প্রযুক্তির সন্ধান করছে। 

কিন্তু এ ধরনের চুক্তিগুলো পরমাণু বিস্তারের বিরুদ্ধে কঠোর নিয়মের আওতায় রয়েছে এবং কংগ্রেসের কাছ থেকে আশা করা যায়, যেকোনো পূর্ণাঙ্গ চুক্তি যাচাই-বাছাই করা হবে। সৌদি আরব জানিয়েছে, তারা পারমাণবিক অস্ত্র চাইছে না এবং সম্প্রতি তারা পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে একটি বর্ধিত প্রতিরক্ষা অংশীদারত্বে প্রবেশ করেছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সৌদির কাছে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আপডেট সময় : ০১:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫