ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঘানায় সেনা নিয়োগের সময় পদদলিত হয় অন্তত ৬ প্রার্থী নিহত

  • ঘানার রাজধানী আক্রায় বুধবার এক মর্মান্তিক ঘটনায় পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। সামরিক নিয়োগ পরীক্ষার সময় বিপুলসংখ্যক চাকরিপ্রার্থীর ভিড় স্টেডিয়ামের ফটক ভেঙে ঢোকার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির সেনাবাহিনী জানিয়েছে।

ঘানা সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এই দুঃখজনক ঘটনায় ছয়জন সম্ভাব্য প্রার্থী নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন।’

বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে আক্রার এল–ওয়াক স্পোর্টস স্টেডিয়াম এলাকায় এই পদদলনের ঘটনা ঘটে।

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বিপুলসংখ্যক প্রার্থী এসে উপস্থিত হন এবং তারা নিরাপত্তা প্রটোকল ভঙ্গ করে ফটক ভেঙে ঢোকার চেষ্টা করেন।স্টেডিয়ামটি সেই সময় সামরিক নিয়োগের জন্য নির্ধারিত প্রার্থীদের স্ক্রিনিং বা যাচাই-বাছাইয়ের স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছিল।ঘানা সেনাবাহিনী জানিয়েছে, তারা দেশের নিয়মিত সামরিক দায়িত্বের পাশাপাশি স্বর্ণসমৃদ্ধ পশ্চিমাঞ্চলে অবৈধ খনন কার্যক্রম দমনেও নিয়োজিত।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ঘানায় সেনা নিয়োগের সময় পদদলিত হয় অন্তত ৬ প্রার্থী নিহত

আপডেট সময় : ০৩:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫