ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেপাল-ভারত ম্যাচ খেলতে ঢাকায় হামজা

নেপাল-ভারত ম্যাচ খেলতে ঢাকায় হামজা

  • আজ দুপুর ১২টায় আসার কথা ছিল হামজা চৌধুরীর। তবে ফ্লাইট মিস করায় যথাসময়ে ঢাকায় নামা হয়নি বাংলাদেশি মিডফিল্ডারের। বিকেল ৫টার পর ঠিকই দেশে ফিরেছেন তিনি। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখান থেকে টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যান হামজা। আজ জাতীয় দলের অনুশীলন না থাকায় সেখানেই অবস্থান করছেন তার সতীর্থরা। আগামীকাল বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম সেশন করবেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।

৬ মিনিটে শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

এর আগে ট্রাফিক জ্যামে আটকে পড়ায় সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা।

বাফুফের টিকিটের ফ্লাইট মিস করায় পরে নিজে ঢাকায় আসার টিকিট কাটেন তিনি। তার ফ্লাইট মিসের বিষয়ে দলের ম্যানেজার আমের খান জানান, লেস্টার সিটির এই ফুটবলারকে পরে আরেকটি ফ্লাইটে বুকিং করা হয়েছে এবং তিনি আজ সন্ধ্যাতেই ঢাকায় নামবেন। 

অন্যদিকে নেপাল ও ভারত ম্যাচ খেলতে আগামীকাল রাতে ঢাকায় আসবেন শমিত শোম। আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামার আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নেপাল-ভারত ম্যাচ খেলতে ঢাকায় হামজা

আপডেট সময় : ০২:০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫