- আজ দুপুর ১২টায় আসার কথা ছিল হামজা চৌধুরীর। তবে ফ্লাইট মিস করায় যথাসময়ে ঢাকায় নামা হয়নি বাংলাদেশি মিডফিল্ডারের। বিকেল ৫টার পর ঠিকই দেশে ফিরেছেন তিনি। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।
৬ মিনিটে শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট
এর আগে ট্রাফিক জ্যামে আটকে পড়ায় সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি হামজা।
অন্যদিকে নেপাল ও ভারত ম্যাচ খেলতে আগামীকাল রাতে ঢাকায় আসবেন শমিত শোম। আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামার আগে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
ডিজিটাল ডেস্ক 

























