ক্যারিয়ারের সুসময় পার করছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারত থেকে বলিউড, সবখানেই যেন রীতিমতো ঝড় তুলেছেন তিনি। চলতি বছর তার অভিনীত ছবিগুলো বড় বাজেটের ছবির তুলনায়ও বক্স অফিসে বেশি আয় করেছে।
২০২৫ সালের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। এ বছর চারটি ছবি মুক্তি পেলেও দুটির পারফরম্যান্স খুব নজরকাড়া নয়। তবে তার সিনেমাগুলো বক্স অফিসে চোখ ধাঁধানো আয় করেছে।
ওগউই অনুসারে, জুনে মুক্তি পাওয়া ১০০ কোটি বাজেটের ‘কুবেরা’ সিনেমার ভারতে এর আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি টাকা। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পায় ‘থাম্মা’। ১৪০ কোটি বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত ভারতে ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি।
সূত্রের খবর, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে ১২৭৫ কোটি রুপিরও বেশি আয় করেছেন রাশমিকা। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন বলেও মনে করা হচ্ছে।
বিনোদন ডেস্ক 

























