ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী রাশমিকা

ক্যারিয়ারের সুসময় পার করছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা। দক্ষিণ ভারত থেকে বলিউড, সবখানেই যেন রীতিমতো ঝড় তুলেছেন তিনি। চলতি বছর তার অভিনীত ছবিগুলো বড় বাজেটের ছবির তুলনায়ও বক্স অফিসে বেশি আয় করেছে।

২০২৫ সালের শুরুটাই অসাধারণ ছিল রাশমিকার জন্য। এ বছর চারটি ছবি মুক্তি পেলেও দুটির পারফরম্যান্স খুব নজরকাড়া নয়। তবে তার সিনেমাগুলো বক্স অফিসে চোখ ধাঁধানো আয় করেছে।

ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘ছাওয়া’।

ছবিতে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রীর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। ১৫০ কোটি বাজেটের এই ছবিটি বিশ্বব্যাপী আয় করে প্রায় ৮০৭.৮৮ কোটি। এরপর মার্চে মুক্তি পায় ‘সিকান্দার’।
২০০ কোটি টাকার বাজেট থাকা সত্ত্বেও ছবিটি বক্স অফিসে তেমন সফল হয়নি। বিশ্বব্যাপী ছবিটির আয় ১৮৫.৫০ কোটি এবং ভারতে আয় ছিল ১৩১.৫০ কোটি টাকা। 

ওগউই অনুসারে, জুনে মুক্তি পাওয়া ১০০ কোটি বাজেটের ‘কুবেরা’ সিনেমার ভারতে এর আয় ছিল প্রায় ১০৬.৫০ কোটি এবং বিশ্বব্যাপী ১৩৮.৬০ কোটি টাকা। চলতি বছরের দীপাবলিতে মুক্তি পায় ‘থাম্মা’। ১৪০ কোটি বাজেটের এই ছবিটি এখন পর্যন্ত ভারতে ১২৫.৭৫ কোটি এবং বিশ্বব্যাপী ব্যবসা করেছে প্রায় ১৪৩.৭৫ কোটি।

সূত্রের খবর, ২০২৫ সালে মুক্তি পাওয়া এই চারটি ছবির মাধ্যমে ১২৭৫ কোটি রুপিরও বেশি আয় করেছেন রাশমিকা। একই সঙ্গে বছরের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন বলেও মনে করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

চলতি বছরের সর্বাধিক উপার্জনকারী অভিনেত্রী রাশমিকা

আপডেট সময় : ০২:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫