ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশেষ ব্যাজ পরে জাপান-তিউনিশিয়া ম্যাচ পরিচালনা করবেন রেফারি

বিশ্বকাপের ৩৩ ম্যাচ শেষ হয়েছে। এরই মধ্যে আয়োজক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র নকআউট পর্ব চূড়ান্ত করেছে।
আগামী রবিবার জাপান ও তিউনিশিয়ার ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের এক মাইলফলক তৈরি করবে। জাপান ও তিউনিশিয়ার ম্যাচ দিয়ে বিশ্বকাপে ১০০০তম ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯৬ বছর পর বিশ্বকাপের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।অভিনব উদ্যোগ নিয়েছে ফিফা।
গোলাপি রঙের জার্সির সোনালি রঙের বিশেষ একটি ব্যাজ লাগিয়ে ম্যাচটি পরিচালনা করবেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাচ। জার্সিতে থাকবে সোনালি স্ট্রাইপও। যা ইতিমধ্যেই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের একাংশের।

ফিফার রেফারিদের ডিরেক্টর পিয়েরলুইজি কলিনা ম্যাচের আগেই বিশেষ ব্যাজটি প্রকাশ্যে নিয়ে এসেছেন।

তাতে রয়েছে বিশ্বকাপ ট্রফির ছবি। সঙ্গে লেখা, ‘ম্যাচ ১০০০ ফিফা বিশ্বকাপ।’কলিনা বলেছেন, ‘জাপান-তিউনিশিয়া ম্যাচটি হবে ১০০০তম। বিশ্বকাপের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি ম্যাচ। এই ম্যাচ যে রেফারি পরিচালনা করবেন, তাঁর তো একটা প্রাপ্তি হওয়া উচিত।
সোনালি রঙের একটা ব্যাজ। তার ওপর ১০০০তম ম্যাচের কথা লেখা রয়েছে। বিশেষ জার্সিতে সোনালি স্ট্রাইপও থাকছে।’

১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মাত্র ১৩টি দল অংশগ্রহণ করেছিল। সেই সময়ে খুব কম মানুষই কল্পনা করতে পেরেছিল যে এই টুর্নামেন্টটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতায় পরিণত হবে। যেখানে ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দল একত্রিত হবে এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

তাই জাপান ও তিউনিশিয়ার মধ্যকার ম্যাচটিকে ফিফা ফুটবলের বৈশ্বিক বিকাশের সবচেয়ে সুস্পষ্ট প্রমাণ হিসেবে বিবেচনা করে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল। এবার ৯৬ বছর পূর্ণ হলো। আগামী বিশ্বকাপ হবে শতবর্ষে। তার আগেই ম্যাচ সংখ্যা ১০০০ পার হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিশেষ ব্যাজ পরে জাপান-তিউনিশিয়া ম্যাচ পরিচালনা করবেন রেফারি

আপডেট সময় : ০৩:২৫:০২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬