নাটোরে বিএডিসি বীজ ডিলার এসোসিয়শনের মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার হিসেবে নিবন্ধনের ব্যাবস্থা গ্রহন চাই সম্মিলিত সার ডিলার নীতিমালা ২০২৫ এ বিএডিসি বীজ ডিলারদের অন্তর্ভুক্তের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়েছে।আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা ক্যালেক্টরেট ভবনের সামনে বিএডিসি ডিলার এ্যাসোসিয়মনের আয়োজনে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএডিসি বীজ ডিলার এ্যাসোসিয়শনের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান,নাটোর সদর থানার সাধারন সম্পাদক সোহারাব হোসেন, লালপুর থানার সাধারন সম্পাদক ইয়াছিন আলী, চাদ মিয়া সহ বীজ ডিলার গন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন আমরা এতোদিন বীজ ডিলার গন সাধারন কৃষকদের মাঝে বীজ দিয়ে আসচ্ছি ঠিক সেই ভাবে সার গুলো কৃষকদের মাঝে প্রোছে দেওয়ারজন্য বীজ ডিলার থেকে সার ডিলার হতে চাচ্ছি আমরা।





















