ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৮ মামলার আসামি ‘চিহ্নিত চাঁদাবাজ’ রাকিব ইপিজেড পুলিশের হাতে গ্রেফতার

মাদক, ডাকাতি, চুরি, চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে রয়েছে ৮ মামলা

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকায় অভিযান চালিয়ে মো. রকিব হোসেন ওরফে রাকিব (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, রাকিব একজন চিহ্নিত চাঁদাবাজ এবং তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, চুরি, চাঁদাবাজি ও ছিনতাইসহ মোট আটটি মামলা রয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যারিস্টার কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরীসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, রাকিব ইপিজেড থানার মামলা নং-৮, তারিখ ১৮ আগস্ট ২০২৬-এর এজাহারনামীয় পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাকিব হোসেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চর আফজাল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. জসিম উদ্দিন এবং মাতার নাম হাজের খাতুন ওরফে পারভীন। বর্তমানে তিনি চট্টগ্রামের ইপিজেড থানাধীন কলসীদিঘী রোড, রেলবিট, বাদামতলা, বুড়ির কলোনী এলাকায় বসবাস করতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রাকিবের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় মাদক, ডাকাতি, চুরি, চাঁদাবাজি ও ছিনতাইসহ মোট আটটি মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

৮ মামলার আসামি ‘চিহ্নিত চাঁদাবাজ’ রাকিব ইপিজেড পুলিশের হাতে গ্রেফতার

আপডেট সময় : ১২:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬