ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৭ ব্যাংক থেকে ৬ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • 50

৭ ব্যাংক থেকে ৬ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সহায়তা দিতে আরো প্রায় ৬৭ মিলিয়ন ডলার বা ৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাতটি ব্যাংক থেকে ডলারগুলো কেনা হয়েছে। এ সময় প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২ দশমিক ৩০ টাকা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কাট-অফ রেট ১২২ দশমিক ৩০ টাকা, যা মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে ডলার ক্রয়ের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে।

এ নিয়ে চলতি ডিসেম্বর মাসে ৬৯১ দশকি ৫০ মিলিয়ন বা ৬৯ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৮৭ কোটি ১৫ লাখ বা ২ দশমিক ৮৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক গত ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার কেনা শুরু করে। ওই প্রক্রিয়ার অংশ হিসেবেই এখন পর্যন্ত এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৭ ব্যাংক থেকে ৬ কোটি ৭০ লাখ ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

আপডেট সময় : ০৭:৪২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫