ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৫০ বছর ধরে আলো ছড়ানো অজিতের চোখে এখন অন্ধকার। বাঁচতে চান একটু সুচিকিৎসা।

যশোর পৌরসভার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা অজিত সেন। বয়স ৬১ বছর।

দীর্ঘ ৫০ বছর ধরে সোনা-রুপার নিখুঁত কারিগরি করে মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। কিন্তু একটানা সূক্ষ্ম কাজ করতে গিয়ে আজ তার দুই চোখের দৃষ্টিশক্তিই প্রায় নষ্ট।

অসুস্থ অজিত বাবুর ঘরে আয়ের মানুষ নেই। বড় ছেলে কারখানায়, ছোট ছেলে দোকানে সামান্য বেতনে কাজ করে। সেই আয়ে ৩ জনের সংসারই চলে না। চোখ আর ব্রেইনের চিকিৎসার টাকা তো অনেক দূর।

থাকার মধ্যে আছে পৈতৃক ৩ শতক জমির উপর একটা জীর্ণ টিনের ঘর।

যে হাত দিয়ে সোনা গলিয়ে গয়না বানিয়েছেন, সেই হাত আজ সাহায্যের জন্য কাঁপছে।

অজিত সেন সমাজের বিত্তবান ও প্রশাসনের কাছে একটু সুচিকিৎসার আকুতি জানিয়েছেন।
আপনার একটু সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একজন কারিগরের দৃষ্টি।

মোঃ রফিকুল ইসলাম সবজ

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

৫০ বছর ধরে আলো ছড়ানো অজিতের চোখে এখন অন্ধকার। বাঁচতে চান একটু সুচিকিৎসা।

আপডেট সময় : ০৮:৫২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬