৩টি প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত পলাতক এবং পর্নোগ্রাফি ও সাইবার সুরক্ষা আইনের চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় প্রধান আসামি মোঃ শিমুল হোসেন’কে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (০১ জুলাই) সকাল সাতটায় রাজধানী ঢাকার খিলগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিমুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আজাইপুর মাঝপাড়া এলাকার মোঃ সাজিমুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শিমুল হোসেনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ১৯(২)/২৫(২) ধারা, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩)/৮(৪)/৮(৫)(ক)/৭ ধারা এবং দণ্ডবিধি (পেনাল কোড) ১৮৬০ এর ৪১৯/৫০০ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয় (মামলা নং-০১/৩০৪, তারিখ-০১/০৭/২০২৬ খ্রিঃ)। এ ছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি প্রতারণা মামলার ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। আইনি সংস্থাকে ফাঁকি দিয়ে শিমুল দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি চৌকস দল আজ সকালে ঢাকার খিলগাঁও থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর আসামিকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- মামুন হোসেন খান 



















