ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৩৫০ টাকা বাঁচানোর লড়াই…

  • অনলাইন ডেস্ক,
  • আপডেট সময় : ০৮:০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • 19

৩৫০ টাকা বাঁচানোর লড়াই..

পবিত্র রমজান মাস উপলক্ষে গত ১৭ ফেব্রুয়ারি সারা দেশে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) শুরু করেছে টিসিবি। ট্রাকের পেছনে রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে নির্ধারিত পরিমাণে সব পণ্য পেলে একজন মানুষের সাশ্রয় হয় প্রায় ৩৫০ টাকা। এই পরিমাণ টাকা বাঁচাতে নিম্নআয়ের মানুষকে রীতিমতো লড়াই করতে হয়। বিশেষ করে দুর্ভোগ পোহাতে হয় নারীদের।

গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টরের খালপাড় এলাকায় টিসিবির পণ্য বিক্রির একটি ট্রাক আসে। কিন্তু ট্রাকের পেছনে দাঁড়ানো নিয়ে দুই দফায় অনেক বিশৃঙ্খলা হয়। তখন ট্রাকটি দূরে সরিয়ে নিতে গেলে কয়েকজন নারী-পুরুষ সেটির পেছনে ঝুলে পড়েন। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই নারী সড়কে পড়ে যান।

পরে ওই ট্রাকে পণ্য বিক্রি করা টিসিবির পরিবেশক রেজাউল করিম বলেন, ‘ট্রাকে যত লোকের জন্য পণ্য আনা হয়, তার চেয়ে অনেক বেশি মানুষ লাইনে দাঁড়িয়ে থাকেন। এ কারণে মানুষের এমন হুড়োহুড়ির ঘটনা প্রতিদিনই ঘটে।’

টিসিবির ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি ছোলা ও আধা কেজি খেজুর কিনতে পারেন।

এর মধ্যে প্রতি লিটার সয়াবিন তেলের দাম রাখা হচ্ছে ১১৫ টাকা। এ ছাড়া প্রতি কেজি চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও আধা কেজি খেজুরের দাম ৮০ টাকা। সব মিলিয়ে এসব পণ্য কিনতে একজনের লাগে ৫৯০ টাকা। বাজার থেকে সমপরিমাণ পণ্য কিনতে প্রায় ৯৫০ টাকা লাগে। অর্থাৎ প্রায় ৩৫০ টাকা সাশ্রয় হয়।

টিসিবি জানিয়েছে, সারা দেশে মোট ৪৫০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন নিম্নআয়ের মানুষের জন্য পণ্য বিক্রি করছে সংস্থাটি। এভাবে ট্রাক সেলের মাধ্যমে ২০ দিনে প্রায় ৩৫ লাখ ভোক্তার কাছে ২৩ হাজার টন পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে ৪০০ জনের জন্য পণ্য বরাদ্দ থাকে। কিন্তু পণ্য নিতে এর দেড় থেকে দুই গুণ বা তারও বেশি মানুষ লাইনে দাঁড়ান।

খামারবাড়িতে টিসিবির ট্রাক সেলের ডিলার (পরিবেশক) সাইফুল ইসলাম বলেন, পণ্যের চেয়ে সব সময় মানুষ বেশি থাকে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সবজির দাম চড়া, অস্থির ডিমের বাজার

৩৫০ টাকা বাঁচানোর লড়াই…

আপডেট সময় : ০৮:০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬