সৈয়দপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলায় অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত রাফেল ড্র। মাত্র ২০ টাকার প্রবেশ টিকিটেই অংশগ্রহণের সুযোগ থাকা এই রাফেল ড্রতে মোট ২৫টি আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারের তালিকায় ছিল প্রথম পুরস্কার ১০০ সিসি হোন্ডা সাইন মোটরসাইকেল, এছাড়াও ওয়ালটন ফ্রিজ, সোনার চেইন, ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন, মোবাইল ফোনসহ আরও নানা আকর্ষণীয় উপহার।
রাফেল ড্র শেষে প্রথম পুরস্কার ১০০ সিসি হোন্ডা সাইন মোটরসাইকেলের চাবি বিজয়ীর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন মেলা পরিচালক এস এম রাশেদ। এ সময় উপস্থিত দর্শক ও অতিথিদের করতালিতে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।
মেলা কর্তৃপক্ষ জানায়, দর্শনার্থীদের উৎসাহ ও অংশগ্রহণে এবারের রাফেল ড্র সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে
২০ টাকার প্রবেশ টিকিটেই ভাগ্য বদল: সৈয়দপুর কুটির শিল্প মেলার রাফেল ড্রতে মোটরসাইকেলসহ ২৫টি পুরস্কার বিতরণ
-
মো: মোকলেছুর রহমান নীলফামারী প্রতিনিধি, - আপডেট সময় : ০২:১৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- 55
জনপ্রিয় সংবাদ




















