মানুষকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষা,স্বাস্থ্য ও কর্মসস্থান তিন বিষয়ের উপর নজর দিতে হবে। বাংলাদেশকে আমরা একটি পরিবর্তনশীল দেশ হিসেবে দেখতে চাই। গত ৫০ বছরে আপনারা অনেক রাজনীতি দেখেছেন। এদেশে লুটপাটের রাজনীতি দেখেছেন, আপনারা আওয়ামী লীগ-বিএনপি এই দুই দলের রাজনীতি দেখেছেন।
এবার নতুন ১১ দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে।১১ দলীয় জোট সংস্কারের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবে। আপনারা তাই এগারো দলীয় জোটের সাথে থাকুন এবং জোটের মনোনীত প্রার্থীর শাপলা কলি জয়যুক্ত করুন।
২৯জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার বিকালে ঘোড়াশাল পোস্ট অফিস রোডে নরসিংদী -০২ আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক সারোয়ার তুষারে সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।তিনি বলেন বংলাদেশের মানুষ তরুনদের উপর ভরসা রেখে গণ অভ্যুত্থান এসেছিল, তরুণদের প্রতি আশা ভরসা এখনো রয়েছে।সেই আশা ভরসার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। এ সময় এনসিপির মুখপাত্র ও সাবেক স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উক্ত জনসভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা এনসিপির সদস্য সচিব আওলাত হোসেন জনি, নরসিংদী জেলা জাতীয় ছাত্র শক্তির আহবায়ক ফাহিম রাজ অভি, সদস্য সচিব আবরার হোসাইন রিফাত, পলাশ উপজেলার আহবায়ক আল- হাসিব ভূইয়া, সদস্য সচিব ফয়সাল আহমেদ,পলাশ উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম রাকিব, খেলাফত মজলিশের এমপি প্রার্থী নুরুল আফসার শাহিন , জাতীয় শ্রমিক শক্তি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম ফয়সাল,জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠকের রাফায়েত রোমান, এনসিপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।






















