আগামী ৫ই সেপ্টেম্বর ৬ দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু চট্টগ্রাম’ অভিমুখে ঘোষিত লংমার্চ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার আবু তারেক-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
জামায়াত কার্যালয় সূত্রে জানা যায়) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে প্রতিনিধি দলে জেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আগামী ৫ই সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের ৬ দফা দাবির ভিত্তিতে আয়োজিত লংমার্চ কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরেন এবং লক্ষ্মীপুর জেলার সীমানায় লংমার্চের সার্বিক নিরাপত্তা, যানবাহন চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।
জেলা পুলিশ সুপার আবু তারেক জামায়াত নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সাক্ষাৎকালে জেলা জামায়াতের অন্যান্য ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের সাথে জেলা জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ।
-
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা। - আপডেট সময় : ১১:৪৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- 26
জনপ্রিয় সংবাদ




















