- ফরিদপুরের সালথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যার দেড় মাস পর বিষপানে আত্মহত্যা করেছেন স্বামী রাজু মাতুব্বর (২৮)। আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন পুলিশ।
- পারিবারিক কলহের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে স্ত্রী নাদিরা আক্তারকে (২৩) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন রাজু। আজ নিজে বিষপানে আত্মহত্যা করেন রাজু মাতুব্বর।
স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের জেরে গত ২৭ সেপ্টেম্বর গভীর রাতে রাজু মাতুব্বর তার স্ত্রী নাদিরা আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেন। পরবর্তীতে রাজুকে আসামি করে একটি হত্যা মামলা করেন নাদিরার পরিবার। ওই মামলায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান রাজু।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার ফরিদপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে মঙ্গলবার রাতে বাড়ি চলে আসেন রাজু।
মৃত রাজুর মা জাকিরন বেগম জানান, স্ত্রীকে হত্যার পর রাজু মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই শোকে তিনি বিষপান করে আত্মহত্যা করেছেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, স্ত্রী হত্যার দেড় মাস পর স্বামী রাজু মাতুব্বর বিষপান করে আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।






















