হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধিঃশনিবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদান কারী থানা অফিসার ইনর্চাজ আশরাফুজ্জামান সরকার এরএক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় থানা কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় এলাকার আইনশৃঙ্খলা ও মাদকের উপর বিশেষ গুরুত্বতারোপ করা হয়েছে।সভায় নবাগত অফিসার ইনর্চাজ আশরাফুজ্জামান সরকার শুভেচ্ছা বক্তব্যে বলেন জেলার মধ্যে হাতীবান্ধা থানা একটি জনবহুল ও ১২ ইউনিয়ন বিশিষ্ঠ বৃহত্তর থানা,এ থানার ৬ ইউনিয়ন ভারত সীমান্ত বেষ্টিত,বিশাল এলাকা নিয়ন্ত্রনে রাজনীতিবিদ,সাংবাদিক,জন প্রতিনিধি সহ সমাজের সচেতন নাগরিক সকলের সহযোগিতার দরকার,তিনি মাদক নির্মুল সহ সর্ব প্রকার অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আসাদুজ্জামান সাজু ও মিজানুর রহমান দুলাল প্রমুখঃ
হাতীবান্ধায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির
-
পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। - আপডেট সময় : ০৭:২৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- 58
জনপ্রিয় সংবাদ




















