ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে ভুয়া সনদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আনসার-ভিডিপি

জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী গত দেড় বছর ধরে সুপরিকল্পিত, প্রযুক্তিনির্ভর ও বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করে আসছে। সাম্প্রতিক এক ঘটনায় বাহিনীর নিবিড় তদারকির মাধ্যমে দুর্নীতির একটি অভিযোগ উদঘাটিত হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হাতিরঝিল থানার ২২ নং ওয়ার্ডের টিডিপি দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী ডিউটিতে অন্তর্ভুক্ত করেন এবং পরবর্তী সময় দায়িত্ব প্রদানের নামে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা হারে উৎকোচ গ্রহণের তথ্য পাওয়া যায়।

বিষয়টি উদঘাটনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযুক্ত ওয়ার্ড দলনেতা মামুন, জঘন্য এই কর্মকাণ্ডের পর থেকে পলাতক রয়েছে। স্থানীয় থানায় জিডি করা হয়েছে এবং দৃষ্টান্তমূলক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হাতিরঝিলে ভুয়া সনদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আনসার-ভিডিপি

আপডেট সময় : ০১:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬