ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দইখোয়া বাজার হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের ভিডিও ধারণ করতে গিয়ে স্থানীয় সাংবাদিক সাজু হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় বিএনপি নেতা মোঃ নুর ইসলামের বিরুদ্ধে হামলা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ওই হাটে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত টোলের চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ চলছিল। বিষয়টি নিয়ে অনুসন্ধান ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে সাংবাদিক সাজু ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ শুরু করেন।
এ সময় অভিযুক্ত নুর ইসলাম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিক সাজুর উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, অতিরিক্ত টোল আদায়ের কারণে তারা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন। তবে এ বিষয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাচ্ছিলেন না।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সাংবাদিক মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক সাজু বলেন, “আমি সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করছিলাম। কিন্তু আমাকে বাধা দিয়ে মারধর করা হয় এবং আমার মোবাইল ছিনিয়ে নেওয়া হয়।”
এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা শুধু একজন সাংবাদিকের উপর হামলা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকারকে ক্ষুণ্ন করে। তাই দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হাটে অতিরিক্ত টোল আদায়ের ভিডিও করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৩:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬