ভক্সপপঃ
শুক্রবার বিকেলে ময়মনসিংহের “দক্ষিণ গফরগাঁও” নব গঠিত উপজেলার কান্দিপাড়া আস্কর আলী উচচ বিদ্যালয় মাঠে ৮ ইউনিয়নের সর্বস্তরের মানুষ নতুন উপজেলা হওয়ায় স্হানীয় সংসদ সদস্যকে গণসংবর্ধনা দিয়েছেন।
নব গঠিত উপজেলার ৮ ইউনিয়নের মানুষ মিছিলে মিছিল মুখরিত করে তোলেন কান্দিপাড়া এলাকা।
অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক -শেখ মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বেও – শাহ্ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় —
বক্তব্য রাখেন গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,
অবিভক্ত গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক – আনসার উদ্দিন
পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক – মনিরুল ইসলাম চমক ফকির প্রমুখ। এসময় উপস্হিত ছিলেন দুই উপজেলার অসংখ্য নেতাকর্মী সহ কয়েক হাজার জনতা।
এসময় স্হানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু উৎসুক জনতার উদ্দেশ্যে বলেন – এই সরকারের মাত্র চার মাস অতিক্রম করলো এর মধ্যেই দুটি উপজেলা নিয়েই যতটুকু উন্নয়ন মূলক কাজে হাত দিয়েছি বিগত ১৭ বছরে ততটুকু উন্নয়ন এই আসনটিতে হয়নি। আপনারা অধৈর্য্য হবেন না আগামী ৫ বছরে এমন উন্নয়ন করবো গফরগাঁও দুটি উপজেলা সারা বাংলার রোল মডেল হিসাবে তৈরী করবো, ইনশাআল্লাহ।
দিনের কর্মসূচির অংশ হিসাবে তিনি বৃক্ষরোপন করেন এবং দুস্থ অহায় মানুষদের মাঝে আর্থিক সাহায্যের চেক বিতরণ করেন।
মোঃ গোলাম কুদ্দুস গফরগাঁও, ময়মনসিংহ। 



















