ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টের ৬৬ বেঞ্চ পুনর্গঠন, বাদ পড়েছেন ৫ বিচারপতি

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৬৬টি বেঞ্চ পুনগঠন করেছেন জুবায়ের রহমান চৌধুরী। নতুন এই বেঞ্চ তালিকায় অভিযোগ ওঠা বিচারপতি এম আর হাসানসহ পাঁচজন বিচারপতিকে বিচারকাজ থেকে বাদ দেয়া হয়েছে।

বাদ পড়া অপর বিচারপতিরা হলেন-বিচারপতি মামনুন রহমান, বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আশরাফুল কামাল।

শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ৬৬টি বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়। এদিকে অবকাশকালীন ছুটি শেষে নতুন বছরে আগামীকাল রোববার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

দিনের শুরুতেই সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের এক নম্বর এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

হাইকোর্টের ৬৬ বেঞ্চ পুনর্গঠন, বাদ পড়েছেন ৫ বিচারপতি

আপডেট সময় : ০২:০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬