মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী এই পথযাত্রায় সবচেয়ে বেশি আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায় শিশু-কিশোর, কিশোরী ও নারী ভোটারদের মধ্যে। প্রচারণাকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবের আমেজ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সদস্য হাসমত আলী, গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল মাস্টার, গোপীনাথপুর ইউনিয়ন যুবদল নেতা নাসিরুদ্দিন আকন্দ, গোপীনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম শান্তর পক্ষে তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করছেন।
তারা আরও বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। এ কারণে সাধারণ মানুষের মধ্যে ধানের শীষ প্রতীকটি আবেগের জায়গা তৈরি করেছে।
এ সময় গোপীনাথপুর ইউনিয়ন যুবদল নেতা নাসিরুদ্দিন আকন্দ বলেন, “তারেক রহমানের দিকনির্দেশনায় এবং তাঁর হাতকে শক্তিশালী করতে আমরা মাঠে-ময়দানে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছি। ধানের শীষের নিশ্চিত বিজয় আনতেই আমাদের এই প্রচেষ্টা।”
হরিরামপুরে উৎসবমুখর পরিবেশে ভোটারদের দ্বারপ্রান্তে বিএনপি ও অঙ্গসংগঠন
-
নিজস্ব প্রতিবেদক, বাংলার সংবাদ - আপডেট সময় : ১২:০৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
- 50
জনপ্রিয় সংবাদ




















