ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

হবিগঞ্জে ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি চিকিৎসাধীন থাকা অবস্থায় পালিয়ে গেছেন। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শুক্রবার সকালে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতাল থেকে ওই আসামি পালিয়ে যায়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩ ফেব্রুয়ারি ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি এলাকায় ডাকাতদের হামলায় মহসিন মিয়া নামের এক ব্যবসায়ী প্রাণ হারান। এ ঘটনায় ৫ ফেব্রুয়ারি রাতে শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বাদী একটি মামলা করেন।

এ মামলায় গতকাল বৃহস্পতিবার পুলিশ জেলার মাধবপুর উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের জমির আলীর ছেলে ফয়সাল মিয়া (৩২), মানিকপুর গ্রামের শাহ আলম মিয়ার ছেলে রুবেল আহমদ (২৬), সুন্দরপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে জয়নাল মিয়া (৪২), একই গ্রামের দুবাই মিয়ার ছেলে জালাল মিয়া ওরফে স্প্রিং জালাল (৩২) ও চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের ইদ্রিছ আলীর ছেলে রুহুল আমিন (২৪)।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে গুরুতর আহত জালালকে ওইদিন (বৃহস্পতিবার) রাতে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাড়ে ৭টার দিকে জালাল বাথরুমে যাওয়ার কথা বলে। এ সময় পুলিশ তাঁর হাতকড়া খুলে দেয়। এর পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তিনি পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। পুলিশ সম্ভাব্য নানা স্থানে অভিযান চালিয়ে তাঁকে খুঁজে পায়নি।

এ ঘটনায় আজ দুপুর ১টায় হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) দায়িত্বরত পুলিশ সদস্য ইফতেখারুল হক ও বিজয় কুমার নামের দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছেন।

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ এন এম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাতক এ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি দায়িত্বে অবহেলায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পটুয়াখালী গলাচিপায় ১৫০০ পিস ইয়াবাসহ নারীসহ চার মাদক কারবারি আটক।

হবিগঞ্জে হাসপাতাল থেকে আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

আপডেট সময় : ১১:২৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫