ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৪৫ লিটার চোলাই মদ জব্দ এক ব্যক্তি গ্রেপ্তার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ জব্দ করা হয়েছে। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর সূত্র জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছে ইউনিয়নের সাহানগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট রোমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রায় ১৪৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী সুনীল রবিদাশ (৪৬) কে আটক করা হয়। তিনি ওই এলাকার মঙ্গল রবিদাশের ছেলে।
অভিযানের সময় আরও কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে সেনাবাহিনী।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি চক্র অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রি করে আসছিল। এতে এলাকায় মাদকসেবন ও অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছিল।
অভিযান শেষে জব্দ করা চোলাই মদ ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) তহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কার্যক্রমে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ১৪৫ লিটার চোলাই মদ জব্দ এক ব্যক্তি গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫