হবিগঞ্জের চুনারুঘাটে দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রনি মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রনি মিয়া চুনারুঘাট উপজেলার বালিয়াড়ি (দাসপাড়া) গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে রনি চুনারুঘাট নতুন ব্রিজ থেকে মোটরসাইকেল চালিয়ে চুনারুঘাটের দিকে যাচ্ছিলেন। পথে দুর্গাপুর-চানভাঙ্গা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ ঘটে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় ঘটনাস্থলেই রনি মিয়া মারা যান। প্রাথমিকভাবে এটি একটি দুঘটনা বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করছে।”
ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
হবিগঞ্জে সিএনজি- মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত
-
স্বপন রবি দাশ, হবিগঞ্জ।
- আপডেট সময় : ০২:১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- 41
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















