ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সাংসদ জি কে গউছের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

হবিগঞ্জে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফেরাত কামনা এবং তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ-এর ব্যক্তিগত উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়।

জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন। বিকেল থেকেই দলীয় সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে ঈদগাহ মাঠে। সন্ধ্যার আগেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সহস্রাধিক মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল এক বৃহৎ সমাবেশে রূপ নেয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব বক্তব্যে এমপি জি কে গউছ বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “আজকের এই দোয়া ও ইফতার মাহফিল সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। আমরা সবাই মিলে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।”

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা তারেক রহমানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা জানান এবং দলের প্রতি তাদের সমর্থন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইফতার শেষে বিশেষ মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনা করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সিরিজ বাঁচাতে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পাকিস্তানের

হবিগঞ্জে সাংসদ জি কে গউছের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল।

আপডেট সময় : ০৬:৩১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬