হবিগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জে আজমিরীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে প্রেমিক মামুন মিয়া (২৮)কে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি জেলার আজমেরীগঞ্জ উপজেলার নোয়াহাটি গ্রামের আবুল মিয়ার ছেলে।
র্যাব জানায়, ভিকটিম ওই এলাকার বাসিন্দা। মামুন ও ভিকটিমের মধ্যে দীর্ঘ চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। অভিযোগ, আ৭ নভেম্বর দুপুরে ভিকটিমকে জরুরি কথা বলে তার বাড়িতে ডেকে নিয়ে বসত ঘরের পিছনের কক্ষে তাকে একাধিকবার ধর্ষণ করে।
ঘটনার পর ভিকটিম তার পিতাকে অবহিত করলে, তিনি আজমেরীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।সোমবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব মামুনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার সকালে হবিগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, মামুন প্রেমের সম্পর্কের আড়ালে দীর্ঘদিন ধরে ভিকটিমকে শারীরিক সম্পর্কের জন্য প্ররোচিত করছিল।
হবিগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, প্রেমিক গ্রেপ্তার
-
অনলাইন ডেস্ক - আপডেট সময় : ০৬:৪৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- 60
জনপ্রিয় সংবাদ


























