ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে বাইপাসে ট্রাকচাপায় মৃত্যু, জনজীবনে নিরাপত্তা ঝুঁকি

হবিগঞ্জে বাইপাসে ট্রাকচাপায় মৃত্যু, জনজীবনে নিরাপত্তা ঝুঁকি ‎ ‎

হবিগঞ্জ শহরতলীর পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় ট্রাকচাপায় সুজিনা আক্তার (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজিনা আক্তার সন্ধ্যার দিকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা মেট্রো–ট–২০১৭২৮ নম্বরের একটি ট্রাক তাঁকে চাপা দেয়। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাকটি আটক করেন। তবে চালক পালিয়ে যায়।
‎
‎হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
‎
‎দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা অভিযোগ করেন, পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় বাজার, বিদ্যালয় ও বসতি থাকলেও দীর্ঘদিন ধরে কোনো স্পিড ব্রেকার নেই। ফলে দ্রুতগতির যানবাহন চলাচল করে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটে।
‎
‎এলাকাবাসীর দাবি, প্রাণহানি রোধে ওই এলাকায় দ্রুত সড়কে স্পিড ব্রেকার স্থাপন করা হোক।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

হবিগঞ্জে বাইপাসে ট্রাকচাপায় মৃত্যু, জনজীবনে নিরাপত্তা ঝুঁকি

আপডেট সময় : ০৮:০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫