ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে নয় পুলিশ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

হবিগঞ্জে বদলি হওয়া নয়জন পুলিশ পরিদর্শককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জের পুলিশ সুপার। বিদায়ী কর্মকর্তাদের মধ্যে জেলার আট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ট্রাফিক পরিদর্শক (অ্যাডমিন)সহ মোট নয়জন পুলিশ পরিদর্শক ছিলেন।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী কর্মকর্তারা দায়িত্ব পালনের সময় সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, “তাঁরা হবিগঞ্জে দায়িত্ব পালনকালে সুনামের সঙ্গে কাজ করেছেন; জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।”
‎
‎বিদায়ী কর্মকর্তারা হবিগঞ্জে দায়িত্ব পালনের সময় সহকর্মীদের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎
‎সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

হবিগঞ্জে নয় পুলিশ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

আপডেট সময় : ০৫:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫