ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী (নোমান) জামায়াতে যোগদান

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক উচ্চতর সদস্য ও হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

‎তাঁর সঙ্গে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মীও জামায়াতে ইসলামীতে যোগ দেন।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে হবিগঞ্জ পৌর এলাকার অনন্তপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জ–৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী মহসিন আহমদের নির্বাচনী কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই যোগদান সম্পন্ন হয়।

‎অনুষ্ঠানে জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করেন। এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

‎জামায়াতে ইসলামী নেতারা বলেন, অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর নেতৃত্বে গণঅধিকার পরিষদ থেকে আগত নেতাকর্মীদের যোগদানের ফলে হবিগঞ্জে জামায়াতে ইসলামী সাংগঠনিক ভাবে আরও শক্তিশালী হবে। আগামীর রাজনৈতিক কর্মসূচিতে এ যোগদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা মত দেন।

‎নবযোগদানকারীদের পক্ষ থেকে জানানো হয়, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তাঁরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাঁরা ভবিষ্যতে দলের সব কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান ও দলবদলের প্রবণতা বেড়েছে। এতে স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী (নোমান) জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৭:৪৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬