স্বাধীনতা ছিল পরাধীন
নেতাদের মিথ্যাচার ভাষণে
স্বাধীনতা ছেলে পরাধীন
অপশক্তির নিকট আত্মসমর্পণে।
স্বাধীনতা ছিলে পরাধীন
পুঁজিবাদীদের নিকট অসহায় স্বাধীনতা ছেলে পরাধীন
কোটা টাকা মামায় বিনা নিরুপায়।
স্বাধীনতা ছিলে পরাধীন
মত প্রকাশ ও বিরোধিতায়
স্বাধীনতা ছিল পরাধীন
গণতন্ত্র ও স্বাধীনতায়।
স্বাধীনতা ছিলে পরাধীন
প্রতিবাদ ও সমঝোতায়
স্বাধীনতা ছেলে পরাধীন
বিবেচনায় ও মানবতায়।
স্বাধীনতা ছেলে পরাধীন
ধনী গরিবের সমতায়
স্বাধীনতা ছেলে পরাধীন
লিখনি ও বাক স্বাধীনতায়।
স্বাধীনতা দিলে পরাধীন
রাজনৈতিক বিরোধিতাই
স্বাধীনতা ছিলে পরাধীন
আমলাতন্ত্রের জটিলতায়।
স্বাধীনতা ছিলে পরাধীন
নিষিদ্ধ পল্লীর অবাধ বিচরণে
স্বাধীনতা ছিলে পরাধীন
নির্যাতন আর গণধর্ষণে।
স্বাধীনতা ছিলে পরাধীন
থানা,হাজত,জেলখানায়
স্বাধীনতা ছিলে পরাধীন
পত্রিকা ও ইতিহাসের পাতায়।
স্বাধীনতা ছিলে পরাধীন
নিলজ্জ পোনা ও নগ্নতায়
স্বাধীনতা ছিলে পরাধীন
কূটনীতিক বিরোধিতায়।।
স্বাধীনতা ছিলে পরাধীন
শোষণ ত্রাশন প্রশাসনে
স্বাধীনতা ছিলে পরাধীন
বিরোধী দল নিধনে।।






















