আজ ২০.০৬.২০২৬ খ্রি. শনিবার সকালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি মহোদয় মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ভবেরচর বাজারে মার্কেট ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন এবং গজারিয়া উপজেলার আওতাধীন ব্রাক অফিস-ইমামপুর ইউপি (ইউনুস শিকদার) রাস্তার প্রশস্তকরণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এছাড়া গজারিয়া ফুলদি নদীর উপর ব্রীজ নির্মাণের জায়গা পরিদর্শন করেন মাননীয় মন্ত্রী মহোদয়।
পরবর্তীতে দুপুর ১২.০০ ঘটিকার সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার ফরাজি বাড়ির ঘাট থেকে মোল্লারচর চলাচলের জন্য বাশের সাকোর স্থানে ব্রীজ নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেন।
পরে জুলাই আন্দোলনে মুন্সীগঞ্জে শাহাদাত বরণকারী শহীদদের কবরস্থানে যান এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
উক্ত প্রোগ্রাম শেষ করে মাননীয় মন্ত্রী মহোদয় সার্কিট হাউসে এসে পৌছালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল মাননীয় মন্ত্রী মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। তারপর সার্কিট হাউসের হল রুমে মুন্সীগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মাননীয় মন্ত্রী মহোদয় বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে দ্রুততম সময়ের মধ্যে সেগুলোর সব কাজ সম্পন্ন হবে মর্মে আশ্বস্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ১ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব মোঃ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান, সিলেট-২ আসনের মাননীয় সংসদ সদস্য, জনাব তাহসিনা রুশদীর, সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ ও সম্মানিত জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ, জনাব সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়।
উক্ত সকল কার্যক্রমে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার মুন্সীগঞ্জ, জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রশাসক, জেলা পরিষদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল), উপজেলা নির্বাহী অফিসার গজারিয়া ও সদর, অফিসার ইনচার্জ গজারিয়া ও সদর এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
হারুন রশীদ শেখ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ জেলা 

























