
হাসান আল সাকিব,নিজস্ব প্রতিবেদক।।
পরিবারের তিন ভাইয়ের মধ্যে ছোট সৌরভ।বাবা-
মায়ের আদরের ছেলে,ছোটবেলা কেটেছে
জলঢাকায়। এস.এস.সি তে গোল্ডেন জিপিএ
5 পেয়ে ভর্তি হয় রংপুর সরকারি কলেজে।
পরিবারের খুব ইচ্ছে ছিল
ছেলেকে ডাক্তারি পড়াবে,কিন্তু
দূরন্তপনা এই
মানুষটি সারাজীবন মানুষের সেবায়
নিয়োজিত থাকতে চেয়েছে।আর তাই দেশ
তথা জাতির
উন্নয়নের জন্য কিছু করতে চেয়েছে। সামাজিক সংগঠক এবং সাংস্কৃতিক কর্মি
হিসেবে নিজেকে
পরিচয় দিতে ভালোবাসেন তিনি। “জলসিঁড়ি ফাউন্ডেশন” নামক সামাজিক সংগঠন গড়ে তুলেছেন নিজ উদ্যোগেই।রংপুরের
“অপরাজিত আলোর মিছিল”সামাজিক
সংগঠনের
মেইন এডমিন হিসেবে অনেকের
কাছে সমাদৃত তিনি।
এছাড়াও তিনি রোটারি ইন্টারন্যাশনাল
ক্লাবের আওতায় “রোটার্যাক্ট ক্লাব অব
রংপুর”-এর সক্রিয় সদস্য হিসেবে
কাজকরে চলেছেন।”ওয়ার্ল্ড ইয়্যুথ পার্লামেন্ট” এর রংপুর বিভাগীয় কো অর্ডিনেটর, ট্রান্সপারেনসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডকুমেন্টারি আর্টিস্ট হিসেবে কাজ করছেন তিনি।এছাড়াও
“পরিবর্তন চাই” সামাজিক সংগঠনের
রংপুর
অঞ্চলের সাধারণ সম্পাদক
হয়ে সদা হাস্যোজ্জ্বল এই
মানুষটি ভালো কাজের মাঝে
নিজেকে বিলিয়ে দিতে ভালোবাসেন।প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইয়্যুথ লিডারের ভূমিকাও পালন করে যাচ্ছেন সৌরভ।
সামাজিক উন্নয়নমূলক কাজ ছাড়াও
তিনি কবিতা,গল্প
লেখেন,কবিতা আবৃত্তি ,অভিনয় ও
উপস্থাপনা করেন। জাতীয় কবিতা পরিষদ রংপুর বিভাগীয় আবৃত্তি শিল্পী তিনি।এবছরই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কতৃক আয়োজিত স্বল্পদৈর্ঘ্য ডকুফিল্ম প্রতিযোগিতায় তার অভিনীত ডকুফিল্ম “বিবেক” ২য় স্থান অধিকার করে।এছাড়াও তিনি একুশে টিভিতে ধারাবাহিক নাটক “শেষ অধ্যায়” এ অভিনয় করেছেন,ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর ডকুড্রামা “শুভ বিবাহ” তে অভিনয় করেছেন সৌরভ।এখন
তিনি ইংরেজি সাহিত্যে অনার্স শেষ করেছেন।কিন্তু বাংলা সাহিত্যের
প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা। তাঁর
স্বপ্ন একদিন ভালো মানুষ হয়ে দেশের
জন্য নতুন কিছু করা। সেই সাথে সৃজনশীল অভিনয় এবং উপস্থাপনায় নিজেকে সবার কাছে তুলে ধরা।বর্তমানে জলসিঁড়ি ফিল্মস নামক একটি মিডিয়া প্রোডাকশন হাউসের প্রধান হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি।ফটোগ্রাফার হিসেবে রয়েছে তাঁর বেশ কদর।নীলফামারী শিল্পকলা একাডেমীতে তাঁর একক আলোকচিত্র প্রদর্শণী হয়েছে।বিবিসি প্রবাহ অনুষ্ঠানে তাঁর আলোকচিত্র প্রায় প্রদর্শণ হয়। সৌরভের নির্মিত ডকুফিল্ম “স্টপ চাইল্ড ম্যারেজ” অনলাইন চ্যানেল২৬ এ প্রচার হয়েছে।বিভিন্ন সামাজিক মাধ্যমে তাঁর নির্মিত ডকুফিল্ম টি বেশ প্রশংসা কুড়িয়েছে ।ডকুফিল্মটি এখন ইউটিউবে পাওয়া যাচ্ছে।এছাড়াও তিনি নির্মাণ করেছেন ডকুফিল্ম “গ্রীন গোল্ড জলঢাকা”। যা জলঢাকা উপজেলার সকল উন্নয়নকে উপস্থাপন করছে পুরো বিশ্বের কাছে।বাল্যবিয়ে বন্ধে তাঁর নির্মিত ফিল্ম-বাল্যবিবাহ কে লাল কার্ড।এটি দেশের বাইরে প্রদর্শিত হয়েছে।আগামিতে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের জন্য সিনেমা নির্মাণ করতে চান তিনি।






















