ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে প্রবাসী সাকিলের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে জামায়াত নেতা আলাউদ্দীন সিকদার।

  • সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা ও আজিমপুরের কৃতি সন্তান মোহাম্মদ সাকিলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা আমীর জননেতা মুহাম্মদ আলাউদ্দীন সিকদার।

রবিবার (৯ নভেম্বর ) তিনি মরহুম সাকিলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের হাতে সামান্য অনুদান প্রদান করেন। এ সময় তিনি বলেন, “এটা শুধু অর্থের বিষয় নয়, বরং ভালোবাসা, মানবিকতা এবং দায়িত্ববোধের প্রকাশ। একজন প্রবাসীর মৃত্যু মানে একটি পরিবার ভেঙে যাওয়া, একটি স্বপ্ন নিভে যাওয়া।”

তিনি আরো বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে যে ত্যাগ ও অবদান রাখেন, তা জাতির জন্য অমূল্য। তাদের ঘামবিন্দু দেশের উন্নয়নে আশীর্বাদস্বরূপ।

মরহুমের পরিবারকে ধৈর্য ধারণের তাগিদ দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করেন— “আল্লাহ তায়ালা যেন মরহুম সাকিলকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে শক্তি ও সাহস দান করেন।”

এ সময় স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এবং সবাই মিলে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রবাসী সাকিলের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, প্রবাসী পরিবারের পাশে সরকারের উদ্যোগ আরও বাড়াতে হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সৌদি আরবে প্রবাসী সাকিলের মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে জামায়াত নেতা আলাউদ্দীন সিকদার।

আপডেট সময় : ০৬:১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫