নারায়ণগঞ্জ-৩ আসন (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে ১১ দল সমর্থিত ওগ বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোঃ ইকবাল হোসাইন ভুঁইয়ার পক্ষে ব্যাপক নির্বাচনি প্রচারণা ও শক্তিশালী মোটরসাইকেল ও অটো শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে শতাধিক মোটরসাইকেল ও অটোবহর নিয়ে নেতাকর্মীরা পুরো এলাকায় শোডাউন করেন। স্লোগান ও ব্যানার–ফেস্টুনে মুখর হয়ে ওঠে সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলো। জনসাধারণের মাঝেও দেখা যায় ব্যাপক আগ্রহ ও সমর্থন।
শোডাউন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় দুই নেতা বক্তব্য প্রদান করেন। তারা বলেন, “এই আসনে ন্যায়ভিত্তিক রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লার বিজয় সময়ের দাবি। জনগণের অধিকার রক্ষা ও উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে ড. ইকবাল হোসাইন ভুঁইয়াকে বিজয়ী করতে হবে।”
প্রচারণাকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পুরো কর্মসূচি জুড়ে ছিল শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি ও শক্ত রাজনৈতিক বার্তা।
সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ কাঁপালো দাঁড়িপাল্লা: ড. ইকবাল হোসাইন ভুঁইয়ার পক্ষে বিশাল মোটরবাইক ও অটোরিকশা শোডাউন
-
মোঃ সুমন মিয়া (নারায়ণগঞ্জ)
- আপডেট সময় : ০৫:১৬:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
- 28
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















