সোনাগাজীতে কথিত পরকীয়ার অপবাদ দিয়ে চার সন্তানের জননী ও দুই সন্তানের জনক দুই ব্যক্তিকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে শারীরিক নির্যাতনের ঘটনায় এক নারী সহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন- পৌর এলাকার ৮নং ওয়ার্ড চরগণেশ গ্রামের ওমর ফারুকের ছেলে শাহ জালাল বাবর, সৈয়দ আহমদের ছেলে হাসান ও আবু বক্কর ছিদ্দিকের স্ত্রী শুক্কুরের নেছা। তাদেরকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোনাগাজী প্রতিনিধি : 



















