ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‎সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

‎সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা ব্যবস্থা ‎

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হবিগঞ্জ জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।ভোটগ্রহণকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ রাখতে জেলার নয়টি উপজেলায় ১৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বিজিবির সদস্যরা ইতোমধ্যে টহল কার্যক্রম শুরু করেছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা ও ভোটকেন্দ্রসংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে বেইজ ক্যাম্প। নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও আধুনিক প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে।

‎শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বিএম তৌহিদ হাসান।

‎তিনি বলেন, “মানুষ যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারে, সেটিই আমাদের প্রধান লক্ষ্য। সীমান্ত ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জোরদার করা হয়েছে।”

‎কর্নেল তৌহিদ জানান, নির্বাচনী দায়িত্ব পালনে জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি মাঠে কাজ করছে। প্রতিটি উপজেলার ভোটকেন্দ্র সরেজমিন পরিদর্শন শেষ হয়েছে বলেও জানান তিনি।

‎সংবাদ সম্মেলনে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদে কি আসছে আরিফিন শুভর ‘মালিক

‎সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ০৭:৩৯:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬