ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

  • আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • 415

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবীন রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে শ্রদ্ধা শেষে বেলা ৩ টায় নেয়া হয়সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়।

সেখানে গার্ড অব ওনারের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুরঞ্জিতের মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রবীণ এই রাজনীতিবিদের মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এ সময় সেখানে জাতীয় সংসদের সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মু‌হিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএনপির পক্ষ্য থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত ছিলেন।

রবিবার ভোর রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগের প্রবীন এই নেতা।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান

সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা

আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭