সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ২৭/০৪/২০২৬ ইং দূপুর পর্যন্ত ৩ জনের মৃত্যুর তথ্য হাসপাতাল কতৃপক্ষের মাধ্যমে পাওয়া গিয়েছে,পোস্টমর্টেম হবে এই ভয়ে হাসপাতাল কতৃপক্ষের অনুমতি ব্যতি রেখেই লাশ নিয়ে চলে গেছেন মৃত ব্যক্তির স্বজনরা,বজ্রপাতে মারা গেলে পোস্টমর্টেমের প্রয়োজন হয় না এই তথ্যটি অনেকেই জানেন না তাই স্বজনরা কৌশলে লাশ নিয়ে চলে গেছেন বলেন সুনামগঞ্জ সদর হাসপাতাল দায়িত্বরত কতৃপক্ষ। সুনামগঞ্জ সদর মডেল থানা সূত্রে পাওয়া বজ্রপাতে মৃত্যু হওয়া তিন জনের নাম ঠিকানা হলো ১ জমির উদ্দিন পিতা মৃত আব্দুল কাদির,ইউনিয়ন মোল্লা পাড়া সুনামগঞ্জ সদর,
২ জমির উদ্দিন(৪৫) পিতা মৃত আব্দুল কাইয়্যুম গ্রাম বৈঠাখালী,ইউনিয়ন গৌরারং থানা সুনামগঞ্জ সদর
৩আবু সালেক(২০)পিতা আবুল কালাম গ্রাম রুপাবালি,উপজেলা জামালগঞ্জ,সুনামগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ,পিপিএম সুনামগঞ্জ সদর হাসপাতালে ডিউটিরর ডাঃ নিরুপম রায় চৌধুরীর মাধ্যমে তথ্যগুলি নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু,
-
সুনামগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার মোঃ নোমান হাসান খাঁন, - আপডেট সময় : ০১:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- 57
জনপ্রিয় সংবাদ




















